1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

দিল্লিতে নিরাপত্তা সংলাপ: দোভাল–খলিলুর বৈঠক

  • আপডেট সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৪০ বার পঠিত

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় বসেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বুধবার (১৯ নভেম্বর) দিল্লিতে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের নিরাপত্তা সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তাবিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু উঠে আসে।
কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে অংশ নিতে দিল্লিতে অবস্থান করছেন খলিলুর রহমান। সফরসঙ্গী প্রতিনিধিদলসহ তিনি দোভালের নেতৃত্বাধীন ভারতীয় প্রতিনিধিদলের সঙ্গে এই বৈঠক করেন।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এক্স–এ (সাবেক টুইটার) প্রকাশিত বার্তায় জানায়, আলোচনায় সিএসসির চলমান কার্যক্রম ছাড়াও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়। বৈঠকে অজিত দোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান খলিলুর রহমান।

সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার দিল্লি যান খলিলুর রহমান। আগামী বৃহস্পতিবার হায়দরাবাদ হাউসে অনুষ্ঠেয় মূল সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park