1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নির্বাচনের পরেও যেনো দেশে গণতন্ত্র চর্চা সঠিকভাবে হয়: মির্জা ফখরুল

  • আপডেট সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১০১ বার পঠিত

শুধু ২৪-এর নয়, গত ১৬ বছরে বিএনপিসহ সব রাজনৈতিক দলের আন্দোলনের ইতিহাস তুলে ধরার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের পরেও যেনো দেশে গণতন্ত্র চর্চা সঠিকভাবে হয় সে ব্যাপারে সব রাজনৈতিক দলকে একসাথে কাজ করার আহ্বানও জানিয়েছেন তিনি।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীতে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনার রায়ের সময় যে মবোক্রেসি হয়েছে, কোনও একটি মহল সচেতনভাবে জনগণের দৃষ্টি ভিন্নখাতে নেওয়ার জন্য এই কাজটি করেছে। জানান, বিএনপি কোন বিপ্লবী দল নয়, সবাইকে নিয়ে সব ধর্ম, সব মত নিয়ে একসাথে একটি গণতান্ত্রিক রাষ্ট্র করতে চায়। কেউ বিএনপিকে ভিন্নভাবে চিত্রিত করতে চাইলে কোনওভাবে তা মেনে নেওয়া হবে না বলে জানান তিনি। বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা হয়নি। একটি দোলাচল চলছে। তবে নির্বাচনই শেষ কথা নয়। বরং নির্বাচনের মধ্য দিয়ে দেশ একটি গণতান্ত্রিক ধারায় ফিরবে বলে প্রত্যাশা তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park