1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নির্বাচনে সারাদেশ ৩ ভাগে বিভক্ত হবে: ইসি সচিব আখতার

  • আপডেট সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১১৯ বার পঠিত

জাতীয় নির্বাচনে সারাদেশকে রেড, ইয়েলো ও গ্রিন, এই তিন ভাগে ভাগ করে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

রবিবার (২৩ নভেম্বর) সকালে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশন ও কমনওয়েলথ প্রতিনিধিদের মধ্যে বৈঠক শেষে তিনি একথা জানান।

আখতার আহমেদ বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনের প্রস্তুতি নিয়ে আশাবাদী কমনওয়েলথের প্রতিনিধি দল।

আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তফসিল, ডিসেম্বরের প্রথম সপ্তাহে। সারাদেশেই বইছে নির্বাচনী হাওয়া।

ভোটের প্রস্তুতি ও সহযোগিতার বিষয়ে কথা বলতে সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে যান কমনওয়েলথের ৬ সদস্যের প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন সংস্থার মহাসচিব শার্লি বাচউয়ি।

পরে তারা দেখা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে। এক ঘণ্টা বৈঠকের পর সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, গণভোটকে বাড়তি দায়িত্ব ও চ্যালেঞ্জ মনে করে কমনওয়েলথ। সার্বিক প্রস্তুতিতে সন্তোষ জানিয়েছে তারা।

নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রস্তুতি নিয়েও জানানো হয়েছে কমনওয়েলথ প্রতিনিধি দলকে।

নির্বাচন কমিশন জানায়, ভোটে বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণ গ্রহণযোগ্যতা বাড়াবে বলে মনে করে কমনওয়েলথ। তবে তাদের প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park