1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নরসিংদীতে যুবলীগ নেতার কোটি টাকার সম্পত্তি জব্দ

  • আপডেট সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ বার পঠিত

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করার দায়ে নরসিংদীর পলাশে দেলোয়ার হোসেন দেলু নামে এক যুবলীগ নেতার সাড়ে ৮ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (০১ ডিসেম্বর) দুপুরে সমন্বিত জেলা গাজীপুর ও নরসিংদী কার্যালয়ের তত্ত্বাবধানে ডাঙ্গা ইউনিয়নে অবৈধ আয়ে অর্জিত দুটি বহুতল ভবন ক্রোক করে সরকারি তত্ত্বাবধানে দেয় দুদক। অভিযুক্ত যুবলীগ নেতা দেলোয়ার হোসেন কাজিরচর গ্রামের সুরুজ আলীর ছেলে ও ডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি।

এর আগে দুদক সমন্বিত জেলা কার্যালয় গাজীপুর (নরসিংদী) এর সহকারী পরিচালক মো. এনামুল হক কর্তৃক দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭ সংশোধনী ২০১৯ এর ১৮ বিধি অনুযায়ী দেলোয়ারের অবৈধ সস্পদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে আবেদন করেন। পরে প্রাথমিক অপরাধ প্রমাণিত হওয়ায় দেলোয়ার হোসেন দেলুর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার স্থাবর সম্পদ ক্রোকাদেশ ও রিসিভার নিয়োগের আদেশ জারি করেছেন আদালত।

অভিযুক্ত যুবলীগ নেতা দেলুর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, রাহাজানি, ডাকাতি, চাদাবাজি, জমিদখলসহ প্রায় অর্ধশত মামলা রয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর গা ঢাকা দেয় যুবলীগ নেতা দেলু।

অভিযানে দুদকের কর্মকর্তার পাশাপাশি আরো উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকী, ডাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা শিউলি রানি ধর, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হলদর দাস।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park