1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বেগম খালেদা জিয়ার জন্যে নতুন মেডিকেল বোর্ড গঠন

  • আপডেট সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ বার পঠিত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। রবিবার (৩০ নভেম্বর) তিনি হাসপাতালের শয্যায় অল্প নড়াচড়া করতে পেরেছেন, কথাবার্তায় সাড়াও দিয়েছেন। তবে, বিদেশে নেওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি। বিএনপি চেয়ারপারসনকে দেখতে রবিবার দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও হাসপাতালে যান।

এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত দিতে নতুন মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

ফুসফুসে সংক্রমন হওয়ায় হঠাৎই শ্বাসকষ্ট নিয়ে ২৩ নভেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারপর থেকে এখন পর্যন্ত হাসপাতালেই ভর্তি আছেন তিনি। বেগম জিয়া ডায়াবেটিস, হৃদরোগ, লিভার আর্থ্রাইটিস সহ নানা রোগে আক্রান্ত।

এদিকে সন্ধ্যার পরও হাসপাতালের সামনে ভীড় জমায় উৎসুক জনতা। বেগম জিয়ার খবর নিতে হাসপাতালে যান রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্রীড়াবিদরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park