1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মেডিকেল ভর্তি পরীক্ষায় ১৫ মিনিট বেশি সময় পাবেন শিক্ষার্থীরা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ বার পঠিত

২০২৫-২৬ শিক্ষাবর্ষের ব্যাচেলর অফ মেডিসিন এবং ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ও ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষা শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে একযোগে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বল হয়েছে, পরীক্ষার্থীদের সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে হবে। সকাল ৯টা ৩০ মিনিটের পর কেন্দ্রের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার্থীরা স্বচ্ছ ব্যাগে রঙিন প্রবেশপত্র, কালো কালি বলপয়েন্ট কলম এবং এইচএসসি/সমমানের প্রবেশপত্র বা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষাকক্ষে ঢুকতে পারবেন। মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটরসহ যেকোনো ইলেকট্রনিক ডিভাইস এবং স্বচ্ছ ব্যাগ ছাড়া অন্য কোনো ব্যাগ আনতে সরাসরি নিষেধাজ্ঞা রয়েছে।

এ বছর পরীক্ষার সময় ১৫ মিনিট বাড়িয়ে মোট ১ ঘণ্টা ১৫ মিনিট করা হয়েছে। ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় বিষয়ভিত্তিক নম্বর বণ্টন- জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান-প্রবণতা-মানবিক গুণাবলি ১৫। প্রতিটি সঠিক উত্তরে ১ নম্বর এবং ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা হবে। উত্তীর্ণ হওয়ার জন্য ন্যূনতম নম্বর ৪০।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজগুলোতে মোট ৫ হাজার ৬৪৫ আসন রয়েছে। এমবিবিএস ৫ হাজার ১০০ এবং বিডিএস ৫৪৫টি আসন। বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে আসন ৭ হাজার ৪০৬টি। এর মধ্যে এমবিবিএস ৬ হাজার ১ এবং বিডিএস ১ হাজার ৪০৫টি আসন। সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে এমবিবিএস কোর্সে ১১ হাজার ১০১ এবং বিডিএস কোর্সে ১ হাজার ৯৫০টি সহ মোট ১৩ হাজার ৫১ আসন।

এ বছর ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১ লাখ ২২ হাজার ৬৩২ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ৪৯ হাজার ২৮ জন এবং মেয়ে ৭৩ হাজার ৬০৪ জন ছেলে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ভর্তি পরীক্ষা ঘিরে প্রশ্নফাঁস সংক্রান্ত গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park