1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ওসমান হাদি হত্যার চার্জশিট নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ বার পঠিত

ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (২৮ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, আগামী ৭ জানুয়ারির মধ্যে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের চার্জশিট (অভিযোগপত্র) প্রদান করা হবে এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদেই বিচার সম্পন্ন করে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

উপদেষ্টা জানান, ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত এখন শেষ পর্যায়ে রয়েছে। তদন্তের স্বার্থে অনেক গোপনীয়তা রক্ষা করা হচ্ছে বিধায় বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তবে তিনি নিশ্চিত করেছেন— এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের নেপথ্যে কারা জড়িত, তা উদ্ঘাটনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সমন্বিতভাবে কাজ করছে। ৭ জানুয়ারির মধ্যে আদালতে চূড়ান্ত চার্জশিট জমা দেওয়া হবে।

সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান যৌথ অভিযানের তথ্য দিয়ে উপদেষ্টা জানান, গত ১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া ‌‘অপারেশন ডেভিলহান্ট ফেইজ-২’ এর আওতায় ব্যাপক সাফল্য পাওয়া গেছে।

‘গত ১৭ ডিসেম্বর থেকে আজ পর্যন্ত এই অপারেশনের মাধ্যমে মোট ৯ হাজার ৯৯৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাহিনীগুলো সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে’, জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা জোর দিয়ে বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিয়ে কোনো প্রকার শিথিলতা দেখানো হবে না। সরকার এই ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে সম্পূর্ণ বদ্ধপরিকর এবং দ্রুততম সময়ের মধ্যে বিচারিক প্রক্রিয়া শেষ করার সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park