1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে ‘অতীব জরুরি’ নির্দেশনা

  • আপডেট সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ১৪৫ বার পঠিত

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীদের টেস্ট বা নির্বাচনী পরীক্ষা আগামী ফেব্রুয়ারি মাসে শুরু হবে এবং এর ফলাফল সর্বোচ্চ ১০ মার্চের মধ্যে প্রকাশ করতে হবে।

ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। রবিবার (৪ জানুয়ারি) প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচনী পরীক্ষা ফেব্রুয়ারি মাসের মধ্যেই আয়োজন করতে হবে। তবে পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।

এছাড়া, এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম আগামী ১১ মার্চ থেকে শুরু হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ফরম পূরণের বিস্তারিত সময়সূচিসহ পূর্ণাঙ্গ নির্দেশনা যথাসময়ে বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park