1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বড় সুখবর, বিসিএস পরীক্ষার জট কাটানোর উদ্যোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ৬২ বার পঠিত

চাকরিপ্রার্থীদের অন্যতম আকর্ষণ বিসিএস পরীক্ষার জট নিয়ে সমালোচনা বহু পুরোনো। প্রথম ধাপের প্রিলিমিনারি থেকে শুরু করে মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়ে নিয়োগ পেতে প্রায় তিন বছরও লেগে যায়। তবে এখন থেকে বিসিএস পরীক্ষায় থাকবে না জট। এক বছরের মধ্যে একটি বিসিএসের পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এমনটা জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডে’তে তিনি এ তথ্য জানান।

পিএসসি চেয়ারম্যান বলেন, বিসিএস পরীক্ষায় জট কমানোর নানা উদ্যোগ নেয়া হয়েছে। এখন থেকে ‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ অথবা ‘এক বিসিএস, এক বছর’ নীতিতে চলবে পিএসসি। দেশের সরকারি চাকরির সবচেয়ে বড় পরীক্ষাটির বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে চূড়ান্ত ফলাফল প্রকাশ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি ১২ মাসের মধ্যে সম্পন্ন করার জন্য পিএসসি কাজ করছে বলে জানান তিনি।

মোবাশ্বের মোনেম আরও বলেন, অতীতে প্রশ্নফাঁসের যে অভিযোগ ছিল, তা বন্ধে নেয়া হয়েছে পদক্ষেপ। বর্তমানে এ ধরনের কোনো সুযোগ নেই।

শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতন করতে প্রতি বছর অনুষ্ঠিত হয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডে। এটির আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ।

উল্লেখ্য, ৫০তম বিসিএসে অংশ নিতে এবার ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন প্রার্থী আবেদন করেছেন বলে নিশ্চিত করেছে পিএসসি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park