1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

বিয়ের প্রশ্নে শ্রদ্ধা কাপুরের জবাবে নেটদুনিয়া তোলপাড়

  • আপডেট সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ৪২ বার পঠিত

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর মানেই ভক্তদের কৌতূহল আর গুঞ্জনের কেন্দ্রবিন্দু। কখনো ব্যক্তিগত জীবন, কখনো সম্পর্ক সবকিছু নিয়েই আলোচনা চলে সোশ্যাল মিডিয়ায়। এবার এক ভক্তের করা বিয়ে নিয়ে প্রশ্নে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের মজার জবাব এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) শ্রদ্ধা কাপুর ইনস্টাগ্রামে তার গয়নার ব্র্যান্ড পালমোনাস-এর একটি প্রোমোশনাল ভিডিও পোস্ট করেন। সেই ভিডিও ঘিরেই শুরু হয় তার বিয়ে নিয়ে আলোচনা। দীর্ঘদিন ধরেই রাহুল মোদির সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে, আর এ কারণেই বিষয়টি আরও বেশি নজর কেড়েছে।

ভিডিওটিতে শ্রদ্ধা বলেন, পরিসংখ্যান অনুযায়ী ভালোবাসা দিবসের সময়ে অনেক সম্পর্ক ভেঙে যায়। এরপর তিনি মজার ছলে বলেন, প্রেমের মৌসুমে একা থাকতে না চাইলে মানুষ চাইলে তাদের গিফট বক্স কিনতে পারে।

এই ভিডিওর কমেন্ট সেকশনেই এক নেটিজেন শ্রদ্ধার বিয়ে নিয়ে প্রশ্ন করেন। তিনি লেখেন, ‘শাদি কবে করবেন @shraddhakapoor ji?’

এর জবাবে শ্রদ্ধা হাস্যরসের সঙ্গে লেখেন, ‘ম্যায় করুঙ্গি, ইউ বিবাহ করুঙ্গি (আমি বিয়ে করবই)।’

শ্রদ্ধার এই জবাব মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভক্তদের মধ্যে তৈরি হয় ব্যাপক উচ্ছ্বাস। একজন লেখেন, ‘@shraddhakapoor আমার সঙ্গে বিয়ে করে নাও।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park