1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ক্ষমতা ছাড়ার পর কোথায় ড. ইউনূস? কী নিয়ে ব্যস্ত

  • আপডেট সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৬ বার পঠিত

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ করে এখন কোথায় আছেন মুহাম্মদ ইউনূস—এ প্রশ্ন ঘুরছে নানা মহলে। জানা গেছে, ক্ষমতা হস্তান্তরের পর তিনি এখনও যমুনাতেই অবস্থান করছেন। নিয়ম অনুযায়ী আরও তিন মাস থাকার সুযোগ থাকলেও দ্রুত সরে যাওয়ার আগ্রহের কথা জানিয়েছেন তিনি। ইতোমধ্যে গণপূর্ত বিভাগের একটি দল যমুনা পরিদর্শন করেছে।

ঘনিষ্ঠজনরা বলছেন, পরিবারকে সময় দিচ্ছেন ইউনূস। অসুস্থ স্ত্রীর পাশে থাকা, নিয়মিত হাঁটাহাঁটি আর নথিপত্র গোছানো—এই রুটিনেই কাটছে সময়। শিগগিরই গুলশানের বাসায় ফিরতে পারেন, তবে দিনক্ষণ চূড়ান্ত নয়।

তিনি ইউনূস সেন্টারে ফেরার প্রস্তুতিও নিচ্ছেন। তরুণদের জন্য নতুন কিছু উদ্যোগের ভাবনা রয়েছে, যা তার ‘থ্রি জিরো’ (শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ) দর্শনের ওপর ভিত্তি করে হতে পারে—যদিও এখনো চূড়ান্ত কিছু হয়নি।

বিদেশ থেকেও আমন্ত্রণ পাচ্ছেন তিনি। আগামী মাসে পাঁচ দিনের সফরে জাপান যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও সরাসরি, কোথাও ভার্চুয়ালি বক্তব্য—এ নিয়েও চলছে প্রস্তুতি।

এরই মধ্যে কূটনৈতিক (লাল) পাসপোর্ট হস্তান্তর করেছেন ইউনূস। প্রায় দেড় বছর দায়িত্ব পালনের পর শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়ে এখন তিনি রাজনীতির চাপমুক্ত এক পর্বে—তবে সামনে কী নতুন ঘোষণা আসছে, সেটিই এখন দেখার বিষয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park