1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

মধ্যপ্রাচ্যে সংঘাত, শাহজালালে আরও ২৫ ফ্লাইট বাতিল

  • আপডেট সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৫৬ বার পঠিত

মধ্যপ্রাচ্যে সৃষ্ট সংঘাতের কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান আকাশসীমা বন্ধ রেখেছে। এর প্রভাব দেখা দিয়েছে বাংলাদেশেও। শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে ইরানের শুরু হওয়া সংঘাতে বুধবার (৪ মার্চ) পর্যন্ত ৫ দিনে মোট ১৭৩টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) বাতিল হওয়া ফ্লাইটগুলো হলো- QR – কাতার: ৪টি, KU – কুয়েত: ২টি, J9 – জাজিরা (কুয়েত): ২টি, G9 – এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত): ৮টি, EK – এমিরেটস: ৫টি, BS – ইউএস-বাংলা: ৪টি। বুধবার আরও ২৫টি ফ্লাইট বাতিল দিয়ে এই সংখ্যা দাড়িয়েছে ১৭৩টি।

জানা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৮টি ফ্লাইট বাতিল করা হয়। বুধবারের ২৫টি দিয়ে এ পর্যন্ত সর্বমোট বাতিলকৃত ফ্লাইটের সংখ্যা ১৭৩টি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথভাবে ইরানে হামলা চালায়। ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের ঘাটিতে হামলা চালালে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। চলমান সংঘাতে ব্যাপক হতাহতের ঘটনাও ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park