1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

মিছিল নিয়ে ৩২-এ ফুল দিতে যাওয়ায় চারজন আটক, মামলা

  • আপডেট সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৮১ বার পঠিত

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে যাওয়া চারজনকে আটক করা হয়েছে, মামলা হয়েছে সন্ত্রাসবিরোধী আইনে। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে তারা ফুল দিতে আসছিলেন। শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে স্কয়ার হাসপাতালের পাশের সড়ক থেকে তাদের আটক করা হয়।
পুলিশসূত্রে জানা যায়, ওই মিছিলে ১০ থেকে ১৫ জন অংশ নিয়েছিলেন। তাদের হাতে ফুলের মালা ছিল। তারা মিছিল করতে করতে ৩২ নম্বরের দিকে যাচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় তিন নারী ও এক পুরুষকে আটক করা হয়।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক গণমাধ্যমকে জানান, গ্রেফতার ব্যক্তিরা হাতে ফুল নিয়ে মিছিল করতে করতে ধানমন্ডির ৩২ নম্বরের দিকে যাচ্ছিলেন। এ সময় স্কয়ার হাসপাতালের বিপরীত দিকের সড়ক থেকে চারজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ভাষণ ভাষণ দিয়েছিলেন। আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালে প্রতি বছর ৭ মার্চ নানান কার্যক্রমের মাধ্যমে পালন করা হতো। ২৪ এর গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনটি ভেঙে ফেলে বিক্ষুব্ধ জনতা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park