1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির বনানীতে গ্যাসের চুলায় দগ্ধ ফিলিপাইনের নাগরিকের মৃত্যু ফ্রাঙ্কফুর্ট-বার্লিন-হামবুর্গে তীব্র প্রতিবাদ, ব্যাপক লুটপাট জামায়াতের সেই দুই নেতার রোকন পদ বাতিল জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী বিক্ষোভ ইস্যুতে শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল, মন্ত্রীদের ডেকেছেন প্রধানমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতা, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীসহ আটক ২৮

ট্রেন্ডিংয়ে শীর্ষে শাকিব খানের ‘প্রিন্স’

  • আপডেট সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৫৯ বার পঠিত

আসন্ন ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে ছয়টি সিনেমা মুক্তির কথা রয়েছে। এরই মধ্যে ছবিগুলোর টিজার বা ট্রেলার প্রকাশ পেয়েছে। তবে দর্শক প্রতিক্রিয়ার দিক থেকে সবার চেয়ে এগিয়ে রয়েছে ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘প্রিন্স’-এর টিজার।

দুদিন আগে ছবিটির টিজার ইউটিউব ও সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়। প্রকাশের পর থেকেই টিজারটি দর্শকের বিশেষ নজর কাড়ে। যদিও টিজারটি নিয়ে ভক্ত-দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করতে দেখা গেছে, এরপরও এটি সবার মধ্যে বেশ আগ্রহ তৈরি করতে পেরেছে।

বর্তমানে ‘প্রিন্স’-এর টিজার ইউটিউবের মুভি ট্রেন্ডিং চার্টে এক নম্বর অবস্থানে রয়েছে।

সিনেমা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, টিজারে যে সামান্য ত্রুটি বা ভুল নিয়ে আলোচনা হয়েছে, সেগুলো পরবর্তী কনটেন্টে সংশোধন করার চেষ্টা চলছে।

শুক্রবার (১৩ মার্চ) রাতে ইউটিউবের মুভি ট্রেন্ডিং চার্টের শীর্ষে ওঠার মাধ্যমে বোঝা যাচ্ছে, দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। টিজার দেখার পর এখন অনেকেই ছবিটির পরবর্তী কনটেন্ট, বিশেষ করে ট্রেলার ও গান দেখার অপেক্ষায় রয়েছেন।

টিজারজুড়ে শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাকশনধর্মী দৃশ্যে দেখা যায় শাকিবকে। ছবিটিতে শাকিব খানের পাশাপাশি তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ীসহ আরও অনেকেই অভিনয় করেছেন। নির্মাতাদের আশা, আসন্ন ঈদে দেশের সর্বাধিক সিনেমা হলে মুক্তি পাবে বহুল আলোচিত ‘প্রিন্স’।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park