1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৯৭ বার পঠিত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে অন্তর্বর্তী সরকারের আমলে ভারতের কাছে চিঠি দিয়েছিলো বাংলাদেশ। তবে নতুন সরকার ক্ষমতায় আসার পর শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি ভারতীয় দূতের কাছে মৌখিকভাবে তোলা হলেও, এখন পর্যন্ত দেশটিকে কোনো আনুষ্ঠানিক চিঠি দেয়নি বর্তমান সরকার।

ঈদ পরবর্তী প্রথম কর্ম‌দিব‌সে মঙ্গলবার (২৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলাম এ কথা ব‌লেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব‌লেন, আমরা সরকা‌রে আসার পর এক মাস হ‌য়ে‌ছে। সেই এক মা‌সে ভার‌তের হাই ক‌মিশনা‌রে স‌ঙ্গে একাধিকবার বৈঠক হ‌য়ে‌ছে। আমার স‌ঙ্গে সাক্ষাৎ হ‌য়ে, পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে সাক্ষাৎ হ‌য়ে‌ছে; ওই মি‌টিং‌য়ে ওই কথা বলা হ‌য়ে‌ছে। গত ১৭ বছ‌রে শেখ হা‌সিনার বিরু‌দ্ধে যে অ‌ভি‌যোগগুলা আছে, কোনটার সাজা হ‌য়ে‌ছে; আরও যারা আছে। তা‌দের ব্যাপা‌রেও আমরা কথা ব‌লে‌ছি।

এ সরকার আসার পর শেখ হা‌সিনা‌কে ফেরা‌তে আনুষ্ঠা‌নিক চি‌ঠি যায়‌নি এমন প্রশ্নে প্রতিমন্ত্রী ব‌লেন, আমরা তো কথাই ব‌লে‌ছি। এটা‌তো অল‌রে‌ডি চলমান প্রক্রিয়ার ম‌ধ্যে আছে।

ওসমান হাদি হত্যা মামলার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা এখনও কনস্যুলার অ্যাক্সেস পায়নি বলেও জানিয়েছেন তিনি। তাদের ফিরিয়ে বিচার করা সরকারের অগ্রাধিকার বলেও জানান তিনি।

অন‍্য এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ জানান, মধ‍্যপ্রাচ‍্য পরিস্থিতিতে বাংলাদেশিদের সার্বক্ষণিক নিরাপত্তা দিতে কাজ করছে সব মিশন। দুই হাজারের বেশি ছাত্র নিরাপদে আছে। তারা ফিরতে চাইলে সরকার কাজ করবে।

৭১ এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সরকার কাজ করছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ভারত থেকে জ্বালানি আমদানির বিষয়ে গ্রিন সিগন্যাল মিলেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park