1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

‘যুদ্ধ নিয়ে বাংলাদেশের বিবৃতিতে সন্তুষ্ট নয় ইরান’

  • আপডেট সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৮০ বার পঠিত

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি বলেছেন, ইরান ইস্যুতে বাংলাদেশ সরকার যে বিবৃতি দিয়েছে, তাতে তেহরান সন্তুষ্ট নয়। ইরানের প্রত্যাশা, আগ্রাসী শক্তির ভূমিকার স্পষ্ট নিন্দা করবে বাংলাদেশ।

বুধবার (১ এপ্রিল) ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ইরানের রাষ্ট্রদূত বলেন, ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি। বিবৃতিটি আরও স্পষ্ট হওয়া উচিত ছিল। বাংলাদেশ একটি মুসলিম দেশ। ভাই রাষ্ট্র হিসেবে আমরা আশা করেছিলাম, ইরানের বিরুদ্ধে আগ্রাসনের নিন্দা জানাবে, কিন্তু তা হয়নি। এটি আমাদের জন্য হতাশাজনক।

বাংলাদেশের বিবৃতির বিষয়ে ইরান কোনো আনুষ্ঠানিক চিঠি দেবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে চিঠি দেওয়ার পরিকল্পনা নেই। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলে বিষয়টি তুলে ধরবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতিসংঘ ও ওআইসির সদস্য হিসেবে ইরানের ওপর আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিতে পারত। রাশিয়া ও চীন মুসলিম দেশ না হয়েও এ ঘটনায় নিন্দা জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park