পূর্ব নির্দেশনা অনুযায়ী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে ব্যর্থ হওয়ায় ঢাকা ও সিলেট অঞ্চলের ৩৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে সতর্ক করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
রবিবার (১২ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) উপপরিচালক (শারীরিক শিক্ষা) প্রফেসর মো. শহিদুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের শারীরিক শিক্ষা বিভাগ থেকে জারি করা নির্দেশনা অনুযায়ী গত ৩১ জানুয়ারির মধ্যে ঢাকা ও সিলেট অঞ্চলের এসব শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে ব্যর্থ হওয়ায় প্রাথমিকভাবে সতর্ক করা হলো।
এ ক্ষেত্রে উল্লেখিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরবর্তীকালে বার্ষিক ক্রীড়া আয়োজনে ব্যর্থ হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Leave a Reply