1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে প্রথমবার নুসুক কার্ড বিতরণ কার্যক্রম শুরু আজ

  • আপডেট সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পঠিত

দেশের বেসরকারি হজ ব্যবস্থাপনায় প্রথমবারের মতো হজযাত্রীদের জন্য নুসুক কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আজ সোমবার (১৩ এপ্রিল)। এদিন বিকেল ৫টায় রাজধানীর পুরানা পল্টনের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টের রিক্রিয়েশন হলে (৭ম তলা) এই কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হবে।

এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশি হজযাত্রীরা নুসুক কার্ড গ্রহণ করবেন, যা তাদের হজযাত্রাকে আরও সহজ, নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে সহায়ক হবে বলে আয়োজকরা জানিয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত এমপি, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এম ইয়াসের খান চৌধুরী এমপি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন এবং হজ মনিটরিং কমিটি-২০২৬-এর সদস্য এম ডি শামীম কায়সার লিংকন এমপি।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন রাওয়াফ মিনার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মি. এহসান কাতেব এবং রাওয়াফ মিনা সার্ভিস সেন্টারের প্রধান লুয়াই ফয়সাল আবদুল্লাহ খান।

এছাড়াও ধর্মবিষয়ক মন্ত্রণালয়, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

আয়োজকরা জানান, এই উদ্যোগ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় আধুনিক ও আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park