1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

‘বাংলার জয়যাত্রার হরমুজ প্রণালি পার হতে কূটনৈতিক চ্যানেলে ইরানের সাথে যোগাযোগ চলছে’

  • আপডেট সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৩৮ বার পঠিত

ইরান যুদ্ধের কারণে প্রায় দেড় মাস ধরে আটকে পড়া বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ যেন নিরাপদে হরমুজ প্রণালি পার হতে পারে সেজন্য কূটনৈতিক চ্যানেলে ইরানের সাথে যোগাযোগ চলছে বলে জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার (১৮ এপ্রিল) চট্টগ্রামে অবস্থিত ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে ২৮তম ব্যাচের প্রশিক্ষণার্থী রেটিংসদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।

মন্ত্রী আশ্বস্ত করে বলেন, জাহাজটিতে থাকা সব নাবিক ভালো আছেন। দ্রুততম সময়ের মধ্যে তারা দেশে ফিরে আসবেন।

এছাড়াও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটরকে দেয়ার যে সিদ্ধান্ত বিগত অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছিলো সেটির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জানিয়ে নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বিষয়টি আরো ভালোভাবে বিশ্লেষণ করে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে দেশের সার্বভৌমত্ব বিকিয়ে কিংবা দেশ ও জনগণের স্বার্থের বাইরে গিয়ে কোনো চুক্তি সরকার করবেনা বলেও জানান তিনি।

ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে ২৮তম ব্যাচে ২০০ প্রশিক্ষনার্থী কোর্সে অংশ নেন। কোর্স শেষে এসব প্রশিক্ষণার্থী রেটিংসরা দেশী-বিদেশী বিভিন্ন সমুদ্রগামী জাহাজে চাকুরী করবেন। অনুষ্ঠানে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক, নৌ পরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর শফিউল বারী, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমানসহ সামরিক বেসামরিক অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park