1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

এবার আলিয়ার সঙ্গে রোম্যান্স করতে আসছেন শাহরুখ

  • আপডেট সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৩০ বার পঠিত

বলিউড বাদশাহ শাহরুখ খানকে সাম্প্রতিক বছরগুলোতে অ্যাকশনধর্মী সিনেমায় বেশি দেখা গেছে। ‘পাঠান’ ও ‘জাওয়ান’-এর মতো সিনেমায় কাজ করার সময় কয়েকবার আঘাত পাওয়ার কথাও জানা গেছে। সেই বিবেচনায় কিছুটা স্বস্তিদায়ক কাজ হিসেবে রোমান্টিক ঘরানার সিনেমায় ফেরার কথা ভাবছেন— এমনটিই ধারণা করছেন সিনেমাসংশ্লিষ্টরা।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, পরিচালক সঞ্জয় লীলা বানসালির আটকে যাওয়া সিনেমার কাজ নতুন করে শুরু হতে পারে। এতে শাহরুখ খান ও আলিয়া ভাট জুটি দেখা যেতে পারে। পরিচালক তার পরবর্তী সিনেমায় শাহরুখ খানের বিপরীতে আলিয়াকে নিতে পারেন।– এমন গুঞ্জনই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ছড়িয়েছে। এর আগে সালমান খানকে নিয়ে পরিকল্পনা থাকলেও সেটি আর এগোয়নি। নতুন করে সেই প্রোজেক্টে শাহরুখ খানকে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে। সব কিছু ঠিক থাকলে আগামী জুনের মধ্যে সিনেমাটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

পরিচালক সঞ্জয় লীলা বানসালির সঙ্গে বাদশাহর কাজের ইতিহাস বেশ পুরোনো। ২০০২ সালে ‘দেবদাস’ সিনেমায় তারা দর্শকদের মুগ্ধ করেছিলেন। এরপর দীর্ঘ ২৪ বছর পার হলেও বানসালির ফ্রেমে আর দেখা মেলেনি বাদশাহর।

আবার পরিচালকের সঙ্গে প্রিয় পাত্রী হিসেবে পরিচিত আলিয়া ভাট আগে শাহরুখের সঙ্গে ‘ডিয়ার জিন্দেগি’ সিনেমায় কাজ করলেও সেখানে তাদের সম্পর্ক ছিল মেন্টর ও শিক্ষার্থীর। তবে ‘ইনশাআল্লাহ’ সিনেমায় তাদের প্রথমবারের মতো পর্দায় রোম্যান্স করতে দেখা যাবে বলে জানা গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park