1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

জেদ্দায় পৌঁছেছেন ১২ হাজার ৮৫৫ হজযাত্রী

  • আপডেট সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পঠিত

এ বছর হজ পালনের জন্য এখন পর্যন্ত মোট ১২ হাজার ৮৫৫ জন হজযাত্রী সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছেন।

হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২টি ফ্লাইটে ৪ হাজার ৯৭৪ জন, সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়ার ১২টি ফ্লাইটে ৪ হাজার ৬৫৭ জন এবং বেসরকারি বিমান সংস্থা ফ্লাইনাসের আটটি ফ্লাইটে ৩ হাজার ২২৪ জন হজযাত্রী সৌদি আরব গেছেন।

তিনি জানান, সৌদি আরবের মেডিকেল সেন্টারগুলো এখন পর্যন্ত বাংলাদেশি হজযাত্রীদের ২৫টি স্বয়ংক্রিয় প্রেসক্রিপশন দিয়েছে এবং আইটি হেল্প ডেস্কগুলো হজযাত্রীদের ৬৩০ সেবা সহায়তা দিয়েছে।

লোকমান হোসেন বলেন, হজ এবং হজ-পরবর্তী সময়ে বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সৌদি আরবে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।

হজ অফিসের পরিচালক আরও জানান, প্রাক-হজ ফ্লাইট ২১ মে শেষ হবে। মোট ২০৭টি প্রাক-হজ ফ্লাইট নির্ধারিত রয়েছে, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে ১০২টি, সৌদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি।

বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ হজযাত্রী প্রেরণকারী দেশ। এ বছর প্রায় ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি এজেন্সির মাধ্যমে হজ পালন করবেন।

প্রায় ৫০ শতাংশ হজযাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করবে, আর বাকি যাত্রীরা সৌদিয়া ও ফ্লাইনাসে যাবেন।

চাঁদ দেখা সাপেক্ষে, এ বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ১ জুলাই পর্যন্ত চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park