1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

এসএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

  • আপডেট সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১০৬ বার পঠিত

চলমান এসএসসি পরীক্ষায় কোনো ধরনের বিশৃঙ্খলা বা বিভ্রান্তি এড়াতে প্রশ্নপত্র বিতরণে বাড়তি সতর্কতা জারি করেছে শিক্ষা বোর্ড। বিশেষ করে ভিন্ন সিলেবাসে অংশ নেওয়া পরীক্ষার্থীদের ক্ষেত্রে ভুল প্রশ্নপত্র দেওয়ার ঝুঁকি থাকায় সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড এক নোটিশে জানিয়েছে, এসএসসি ২০২৬ পরীক্ষার জন্য দুটি পৃথক সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরা, অর্থাৎ ২০২৩-২০২৪ সেশন ও তার আগের শিক্ষার্থীরা, ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষা দেবে। অন্যদিকে নিয়মিত পরীক্ষার্থীরা, যারা ২০২৪-২০২৫ সেশনের, তারা ২০২৬ সালের নির্ধারিত সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে অংশ নেবে।

এই কারণে পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র বিতরণের সময় সংশ্লিষ্ট সিলেবাস ও প্রশ্নপত্রের কোড ভালোভাবে যাচাই করে তারপর শিক্ষার্থীদের হাতে দিতে বলা হয়েছে। কোনো ধরনের অসাবধানতা বা ভুল যেন না হয়, সে বিষয়ে কেন্দ্রসচিব ও কক্ষ পরিদর্শকদের বিশেষভাবে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

বোর্ড আরও জানিয়েছে, প্রশ্নপত্র বিতরণে কোনো ধরনের ত্রুটি ধরা পড়লে সংশ্লিষ্ট কেন্দ্রসচিব ও কক্ষ পরিদর্শকদের দায় নিতে হবে। এমন ক্ষেত্রে তাদের পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park