1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

৪৭তম বিসিএস এর ভাইভার সময়সূচি ঘোষণা

  • আপডেট সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৩৭ বার পঠিত

৪৭তম বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে সাধারণ ক্যাডারের প্রার্থীদের মৌখিক পরীক্ষার (ভাইভা) তারিখ ও সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। মঙ্গলবার (২১ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

কমিশন জানায়, সাধারণ ক্যাডারের ২ হাজার ৫৭০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ১১ মে থেকে শুরু হবে। এই পরীক্ষা রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত কমিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

কমিশনের নির্দেশনা অনুযায়ী, প্রার্থীদের মৌখিক পরীক্ষার বোর্ডে অনলাইন ফরম (বিপিএসসি ফরম-১) এর সঙ্গে সব সনদ ও নথিপত্রের দুই সেট সত্যায়িত কপি জমা দিতে হবে। একইসঙ্গে সব মূল সনদ অবশ্যই বোর্ডে প্রদর্শন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতার সব মূল বা সাময়িক সনদ, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ এবং তিন কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মৌখিক পরীক্ষার সাক্ষাৎকারপত্র বা অ্যাডমিট কার্ড কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে ডাউনলোড করতে হবে। কোনো প্রার্থীর ঠিকানায় ডাকযোগে কোনো পত্র পাঠানো হবে না। এছাড়া পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা যেকোনো ধরনের ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। প্রার্থীদের কোনো ধরনের তদবির অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে বলেও সতর্ক করে দিয়েছে কমিশন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park