1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দেশের সব বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি, জানা গেল কারণ

  • আপডেট সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৮ বার পঠিত

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার সতর্কতার জারির পর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে শাহজালাল বিমানবন্দরের গুরুত্বপূর্ণ সব স্থানে বাড়ানো হয়েছে নজরদারি। সোমবার (২৭ এপ্রিল) বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সিভিল এভিয়েশন চেয়ারম‍্যান গণমাধ্যমকে জানান, গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার শঙ্কায় পুলিশ সদর দপ্তরের চিঠির প্রেক্ষিতে শাহজালালসহ দেশের ৮টি বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলিশ সদর দপ্তর থেকে সতর্কতাসংক্রান্ত একটি চিঠি বিমানবন্দর কর্তৃপক্ষের কাছেও পাঠানো হয়েছে। চিঠি পাওয়ার পরপরই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) উচ্চমাত্রার সতর্কতা জারি করে। পাশাপাশি বিমানবন্দরে কর্মরত আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটকে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

আরও জানা যায়, বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। পোশাকধারী ও সাদা পোশাকে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য সব ধরনের নিরাপত্তা হুমকি বিবেচনায় নিয়ে পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগমন (অ্যারাইভাল) ও প্রস্থান (ডিপারচার) উভয় ক্ষেত্রেই তল্লাশি আরও কঠোর করা হয়েছে। কোনো ধরনের অস্বাভাবিকতা দেখা দিলে তা দ্রুত রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট নিরাপত্তা হুমকি পাওয়া যায়নি। তবে আগাম সতর্কতার অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি নিয়মিত নিরাপত্তা কার্যক্রমের অংশ।

তিনি আরও বলেন, সিকিউরিটি পার্সন ছাড়া বিমানবন্দরে প্রবেশের ক্ষেত্রে তল্লাশিতে কোনো ধরনের ঘাটতি না রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। শাহজালাল বিমানবন্দরের বিভিন্ন প্রবেশপথেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোথাও কোনো অস্বাভাবিক পরিস্থিতি দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর নির্দেশও রয়েছে।

এর আগে, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সরকারি স্থাপনায় একটি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সম্ভাব্য হামলার পরিকল্পনা সম্পর্কে গোয়েন্দা সতর্কতা জারি করে বাংলাদেশ পুলিশ। পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনশিয়াল) কামরুল আহসানের স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠির মাধ্যমে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এই সতর্কতা জারি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park