শুধু সন্তান জন্ম দেওয়ার উদ্দেশে যুক্তরাষ্ট্রে যেতে চাইলে ভিসা দেওয়া হবে না বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। বুধবার (২৯ এপ্রিল) দূতাবাসের ভেরিফায়েড পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়, শুধু সন্তানের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য ভিসা ব্যবহার করা অনুমোদিত নয়।
এতে আরও বলা হয়, কনস্যুলার কর্মকর্তা যদি মনে করেন এটিই আপনার ভ্রমণের মূল উদ্দেশ্য, তাহলে তিনি আপনার ভিসা আবেদন প্রত্যাখ্যান করবেন।
Leave a Reply