1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ থেকে দক্ষ-অদক্ষ জনশক্তি নিতে বেলারুশের প্রতি আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

  • আপডেট সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৫০ বার পঠিত

বাংলাদেশ থেকে কাজের জন্য দক্ষ ও অদক্ষ জনশক্তি নিতে বেলারুশের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (২৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত মিখাইল কাসকোর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ অনুরোধ জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেছে। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে বেলারুশ সরকার আগ্রহী বলে জানান।

পরে প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ বেলারুশের সঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আগ্রহী।

বৈঠকে দুই দেশের কৃষি, প্রতিরক্ষা, বস্ত্র ও তৈরি পোশাক, জনশক্তি রপ্তানি, তথ্যপ্রযুক্তি, ওষুধ এবং পাটশিল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে কার্যকর আলোচনা হয় এবং দুই দেশের সম্পর্ক আরও মজবুত করতে জনযোগাযোগ বাড়ানোর প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে অগ্রাধিকার খাতগুলো এগিয়ে নিয়ে যেতে নিয়মিত ‘ফরেন অফিস কনসালটেশন’সহ বিভিন্ন দ্বিপক্ষীয় প্রক্রিয়ায় উভয় দেশ একমত হয়েছে।

এছাড়া ভবিষ্যতে ঢাকা-মিনস্ক সম্পর্ক আরও সুদৃঢ় সম্পর্ক অঙ্গীকারের আশাবাদ ব্যক্ত করেন তারা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park