1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ৪৯ প্রার্থী নির্বাচিত, গেজেট কাল

  • আপডেট সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৮৬ বার পঠিত

আগামীকাল সংরক্ষিত মহিলা আসনের ৪৯ জন প্রার্থীর নাম বৈধ মর্মে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরা সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার সংক্রান্ত বিষয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মো. মইন উদ্দিন খান।

তিনি বলেন, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল আজ। কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন না করায় আইন অনুযায়ী গেজেট প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, ৪৯ জন প্রার্থীর বৈধ তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকা কমিশনে উপস্থাপন করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হিসেবে তাদের গেজেট প্রকাশ করা হবে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় এসব বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্যদের নাম ও ঠিকানাসহ গেজেট প্রকাশ করবে। এরপর শপথ গ্রহণের জন্য গেজেটটি সংসদ সচিবালয়ে পাঠানো হবে।

এছাড়া, প্রার্থীতা নিয়ে এনসিপির নুসরাত তাবাসসুমের করা রিট পিটিশনের রায়ে হাইকোর্ট ৭২ ঘণ্টার মধ্যে তার মনোনয়নপত্র গ্রহণ করে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন। আইন অনুযায়ী নির্বাচন কমিশন বিষয়টি বাস্তবায়ন করবে বলেও জানান রিটার্নিং কর্মকর্তা।

বৈধ প্রার্থীদের মধ্যে বিএনপি জোটের ৩৬ জন, ১১-দলীয় জোটের ১২ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এদের নাম গেজেট আকারে প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park