রাজধানীর গুলিস্তানে জুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২ মে) সন্ধ্যা পৌনে ৬টার দিকে গুলিস্তানের ফুলবাড়ি বিআরটিএ’র পাশের একটি জুতার গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২ ইউনিট। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।ব্রেকিং নিউজ অ্যালার্ট
জানা গেছে, বিআরটিএ’র পাশের একটি পাঁচ তলা ভবনের তৃতীয় তলায় এই আগুন লেগেছে। সেখানে জুতার গোডাউন রয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেদ বিন খালেদ জানান, বিকেল ৫টা ২৭ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এখন তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
Leave a Reply