গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে নেওয়া হয়েছে লাইফ সাপোর্টে। শনিবার দুপুরে এ খবর নিশ্চিত করেছেন বাবা ও জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।
লিভার–সংক্রান্ত জটিলতায় তিনি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। কারিনার অবস্থার অবনতি হলে গতকাল শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন কায়সার হামিদ।
কারিনা কায়সারের বাবা জানান, অবস্থা খুব একটা ভালো নয়। ওর আগে একটু ফ্যাটি লিভার ছিল, কিন্তু অবহেলা করেছে, ওষুধ ঠিকমতো খায়নি। তো হঠাৎ ইনফেকশন হয়ে গেছে, এর মধ্যে আবার হেপাটাইটিস এ–তে আক্রান্ত হয়েছে। আইসিইউতে ছিল, গতকাল লিভার ফেইলিউর হলে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে।
অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি পেয়েছেন কারিনা কায়সার। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘ইন্টার্নশিপ’, ‘৩৬-২৪-৩৬’।
Leave a Reply