1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

টিসিবির ‘ট্রাকসেল’ শুরু আজ, জানা গেল কোথায় কতো ট্রাক থাকবে

  • আপডেট সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ২৮ বার পঠিত

ঈদুল আজহা উপলক্ষে আজ সোমবার থেকে ভ্রাম্যমাণ ট্রাকে করে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী ২১ মে পর্যন্ত ১০ দিন এই কার্যক্রম চলবে।

রবিবার (১০ মে) মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানানো হয়েছে। সেখানে জানানো হয়, কার্ডধারী পরিবারের পাশাপাশি এবার সারাদেশে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে খোলা বাজারে পণ্য বিক্রি করবে সংস্থাটি।

আগামী ১১ মে থেকে ২১ মে পর্যন্ত (শুক্রবার ছাড়া) টানা ১০ দিন এই কার্যক্রম চলবে দেশের বিভিন্ন এলাকায়। টিসিবির উপপরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, ঈদকে কেন্দ্র করে বাজারে চাপ কমানো এবং সাধারণ মানুষের জন্য ন্যায্যমূল্যে নিত্যপণ্য সহজলভ্য করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি আগারগাঁও এলাকায় এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন।

টিসিবির পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ট্রাকে দৈনিক গড়ে ৪০০ জনের কাছে পণ্য বিক্রি করা হবে। এতে মোট প্রায় ২৮.৮০ লাখ ভোক্তা উপকৃত হওয়ার আশা করা হচ্ছে। মোট প্রায় ১৩ হাজার ৯৩৯ টন পণ্য বিক্রি করা হবে এই সময়ের মধ্যে। এই ট্রাকসেলে সাধারণ মানুষ সরাসরি পণ্য কিনতে পারবেন।

কোথায় কতো ট্রাক থাকবে

ঢাকা মহানগরী ও ঢাকা জেলায় প্রতিদিন ৫০টি ট্রাক থাকবে। চট্টগ্রাম মহানগরী ও জেলায় থাকবে ২০টি ট্রাক। বাকি ৬টি বিভাগীয় শহর এবং সংশ্লিষ্ট জেলায় প্রতিটিতে ১৫টি করে ট্রাক পরিচালনা করা হবে। এছাড়া অবশিষ্ট ৫৬টি জেলায় থাকবে ১০টি করে ট্রাক।

কোন পণ্য কতো দামে: ট্রাকসেলের মাধ্যমে তিনটি প্রধান পণ্য বিক্রি করা হবে—ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল।

ভোজ্যতেল: ২ লিটার, প্রতি লিটার ১৩০ টাকা

চিনি: ১ কেজি, ৮০ টাকা

মসুর ডাল: ২ কেজি, প্রতি কেজি ৭০ টাকা

সরকারি নির্দেশনা অনুযায়ী টিসিবির কার্ডধারী নিম্নআয়ের পরিবারের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রমও চলমান থাকবে। ফলে একই সময়ে কার্ডধারী ও সাধারণ মানুষ—উভয় শ্রেণির জন্যই এই সুবিধা নিশ্চিত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park