1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

প্রায় ৪১ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়লো ট্যাংকার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২৯ বার পঠিত

প্রায় ৪১ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে ‘এমটি সি র‌্যাপ্টর’ নামে একটি ফুয়েল ট্যাংকার। সিঙ্গাপুর থেকে ডিজেল নিয়ে আসা জাহাজটি সোমবার রাতে বন্দরের বহির্নোঙর কুতুবদিয়ায় নোঙর করেছে।

ট্যাংকারের স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইনস–এর ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন–এর জন্য আনা ডিজেল বহির্নোঙরে প্রথমে লাইটারিং করে পতেঙ্গার ডলফিন জেটিতে আনা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

এর আগে ৬ মে বুধবার বন্দরের বহির্নোঙরে নোঙর করেছিল সৌদি আরব থেকে ১ লাখ ৩৯৫ টন অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে আসা ‘এমটি নিনেমিয়া’। যুদ্ধ শুরুর পর এটি ছিল দেশে আসা অপরিশোধিত জ্বালানি তেলের প্রথম চালান।

জানা যায়, এসব তেল পরিশোধন করা হচ্ছে রাষ্ট্রায়ত্ত একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড–এ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে অপরিশোধিত জ্বালানি তেলের মজুত শেষ হয়ে যাওয়ায় গত ১২ এপ্রিল রাতে ইস্টার্ন রিফাইনারির ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন জানিয়েছে, জ্বালানি নিরাপত্তা বাড়াতে সরকার উদ্যোগ নিয়েছে। মজুত বাড়ানোর পাশাপাশি বিকল্প রুট ও উৎস থেকে জ্বালানি তেল সংগ্রহের প্রচেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park