বাংলাদেশ ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশের গভীর আগ্রহ প্রকাশ করেছেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান।
নেপালের কাঠমুন্ডুতে তে আর্মি কমান্ড ও স্টাফ কলেজে প্রশিক্ষার্থীদের সাথে মত বিনিময় কালে বাংলাদেশ পররাষ্ট্রনীতি এবং বাংলাদেশ-নেপাল সম্পর্ক বিষয়ক বক্তৃতা প্রদান করেন তিনি। তিনি বাংলাদেশের পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক, এর উৎপত্তি, বিবর্তন ও বর্তমানে অগ্রাধিকার, এবং দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তায় বাংলাদেশের অবদানসহ আন্তর্জাতিক সম্পৃক্ততার বিষয়সমূহ সবিস্তারে তুলে ধরেন।
বাংলাদেশের বর্তমান সরকারের পররাষ্ট্রনীতিতে নব সংযোজন ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বিভিন্ন দিক তুলে ধরেন, বিশেষত অর্থনৈতিক কূটনীতি, ক্লাইমেট চেঞ্জ কূটনীতিতে বৈশ্বিক পর্যায়ে নেতৃত্ব, প্রবাসী কূটনীতি, বৈশ্বিক ও আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে কৌশলগত ভারসাম্য রক্ষা সংক্রান্ত বিবিধ বিষয়দি তুলে ধরেন। তিনি বাংলাদেশ-নেপাল সম্পর্কের ক্রমবিকাশমান বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়েও বিস্তারিত আলোচনা করেন, যার মধ্যে কৌশলগত বিদ্যুৎ শক্তি, শিক্ষা ও প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা উল্লেখযোগ্য।
বক্তৃতার শেষে অংশগ্রহণকারীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় এবং প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল শক্তি জং বসনেত রাষ্ট্রদূতকে স্বাগত জানান।
Leave a Reply