1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

অবসরে গেলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ২৬ বার পঠিত

অবসরে গেলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের। তার জায়গায় ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম।

গতকাল বৃহস্পতিবার (১৪ মে) রাতে ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের কাছ থেকে দায়িত্বগ্রহণ করেন তিনি। চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় অবসরে গেছেন মো. সরওয়ার।

ডিএমপি সূত্রে জানা যায়, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী অবসরে যাওয়ার পর সরকার আর কাউকে কমিশনার হিসেবে দায়িত্ব দেয়নি। এ কারণে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে মো. সরওয়ার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্ব পালন করেন।

আরও জানা যায়, বৃহস্পতিবার মো. সরওয়ারের চাকরি জীবনের শেষ দিন ছিলো। তিনি অবসরকালীন ছুটিতে যাওয়ায় নিয়মানুযায়ী ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব নিচ্ছেন পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন নজরুল ইসলাম।

এর আগে নতুন সরকার গঠনের পর গত ২৫ ফেব্রুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে চাকরি থেকে ইস্তফা দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ২০২৪ সালের ২০ নভেম্বর ডিএমপির ৩৮তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park