1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

  • আপডেট সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৩১ বার পঠিত

চীনের শানঝি প্রদেশে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২৪ মে) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী সরকার ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি চীনের জনগণের প্রতিও সহমর্মিতা প্রকাশ করেন।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, “আহতদের উদ্ধার এবং নিখোঁজদের সন্ধানে যারা অক্লান্ত পরিশ্রম করছেন, সেই উদ্ধারকারী দলগুলোর জন্য আমাদের প্রার্থনা রইল। এই দুর্যোগের সময়ে বাংলাদেশ চীনের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তা, আহতদের চিকিৎসা এবং ঘটনার তদন্তে আপনাদের চলমান প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই।”

তিনি আরও বলেন, এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত সবাই যেন ধৈর্য, সাহস ও মানসিক শক্তি খুঁজে পান—সেই কামনা করছে বাংলাদেশ।

উল্লেখ্য, গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চীনের উত্তরাঞ্চলীয় শানঝি প্রদেশের একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ৯০ জন নিহত হয়েছেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার সময় খনির ভেতরে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park