1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সীমান্তে বিএসএফের পুশইনচেষ্টা রুখে দিলো বিজিবি

  • আপডেট সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৭৯ বার পঠিত

জোর করে শতাধিক মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। যাদের পুশইনের চেষ্টা করা হয়েছে, তাদের জন্ম ভারতে এবং দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করে আসছিলেন। সেই চেষ্টা রুখে দিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)

রবিবার (৩১ মে) দিনগত রাত থেকে বেনাপোলের বিপরীতে ভারতের হরিদাসপুর সীমান্ত এলাকায় শতাধিক ব্যক্তিকে নিয়ে অবস্থান নেয় বিএসএফ। পরে তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে বিজিবি বাধা দেয়। এতে কেউ বাংলাদেশে ঢুকতে পারেনি।

সীমান্ত সূত্র জানায়, যাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে, তাদের অনেকেই ভারতে জন্মগ্রহণ করেছেন। দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করে আসছেন। তাদের নাগরিকত্ব ও পরিচয় যাচাই ছাড়াই সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় সীমান্তের উভয়পাশে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও বিএসএফ। বেনাপোল সীমান্তজুড়ে অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে। পরিস্থিতি ঘিরে স্থানীয়দের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।

এর আগে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্তে নিজেদের বাংলাদেশি দাবি করা শতাধিক ব্যক্তিকে যাচাই-বাছাই শেষে বিজিবির কাছে হস্তান্তরের খবর প্রকাশিত হয়। বিএসএফ তাদের পরিচয় নিবন্ধন ও বায়োমেট্রিক তথ্য সংগ্রহের পর ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছিল।

তবে বেনাপোল সীমান্তে চলমান পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত বিজিবি কিংবা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সীমান্তে উদ্ভূত পরিস্থিতি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বেনাপোল সীমান্ত ঘেঁষা সাদিপুর গ্রামের একজন জানান, আজ ভোরে বিএসএফ সীমান্তে একটি বাগানে জড়ো করে শতাধিক মানুষকে। পরে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা প্রতিরোধ গড়ে তোলে। এসব নিয়ে সীমান্তে বসবাসরত নাগরিকরা বেশ আতঙ্কে রয়েছে।

সীমান্তে বসবাসকারী আরেকজন জানান, সীমান্ত সুরক্ষায় বিজিবি সদস্যদের যেকোনো সহযোগিতায় গ্রামবাসী পাশে থাকবে। কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম ঘটতে দেওয়া হবে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park