1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মাদ্রাসা শিক্ষকদের বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২২১ বার পঠিত

মাদ্রাসা শিক্ষকদের জন্য স্বস্তির খবর দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, আগামী জুলাই মাস থেকেই মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়মিত দেওয়া হবে। একই সঙ্গে বকেয়া থাকা দুই মাসের বেতনও একই মাসে পরিশোধ করা হবে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

শিক্ষামন্ত্রী বলেন, গত সেপ্টেম্বর থেকে এনটিআরসিএ-এর মাধ্যমে প্রায় ১৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, যা শিক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। তিনি বলেন, দীর্ঘদিন শিক্ষক সংকট থাকায় এসব পদে দ্রুত নিয়োগ জরুরি হয়ে পড়ে। অন্তর্বর্তী সরকার সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করলেও প্রয়োজনীয় বাজেট বরাদ্দ রাখেনি। ফলে সরকার গঠনের পর দেখা যায়, নতুন নিয়োগপ্রাপ্তদের বেতন দিতে অতিরিক্ত ৫০১ কোটি টাকার প্রয়োজন, যা তখন বরাদ্দে ছিল না।

এ কারণে গত দুই মাস মাদ্রাসা শিক্ষকদের বেতন পরিশোধে জটিলতা তৈরি হয় বলে জানান তিনি। তবে এখন সেই সংকট কাটিয়ে জুলাই থেকেই নিয়মিত বেতন ও বকেয়া পরিশোধের আশ্বাস দেন শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে তিনি ইসলামী শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের দল-মতের ঊর্ধ্বে উঠে জীবন গঠনের আহ্বান জানান। পাশাপাশি মূল ইসলামী মূল্যবোধ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যক্ষ, শিক্ষক এবং দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park