1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির বনানীতে গ্যাসের চুলায় দগ্ধ ফিলিপাইনের নাগরিকের মৃত্যু ফ্রাঙ্কফুর্ট-বার্লিন-হামবুর্গে তীব্র প্রতিবাদ, ব্যাপক লুটপাট জামায়াতের সেই দুই নেতার রোকন পদ বাতিল জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী বিক্ষোভ ইস্যুতে শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল, মন্ত্রীদের ডেকেছেন প্রধানমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতা, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীসহ আটক ২৮

এক প্রশ্নপত্রেই হবে ৯ বোর্ডের এইচএসসি পরীক্ষা, ফাঁস ঠেকাতে সতর্কতা

  • আপডেট সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পঠিত

আগামী ২ জুলাই থেকে সারা দেশে শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ এবং প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। শাস্তিযোগ্য অপরাধ করলে কেউই পার পাবে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এছাড়াও, এবারই প্রথম ৯টি সাধারণ বোর্ডে এক প্রশ্নপত্রে হবে পরীক্ষা।

বুধবার (১ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি জানান, এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেবে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী বছর থেকে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কমন বিষয়গুলোতেও একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ফাঁস বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ড. মিলন আরও বলেন, যেকোনো দুর্যোগ, প্রশ্নপত্র ফাঁস বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তিন সেট প্রশ্নপত্র প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগপূর্ণ এলাকায় স্থানীয় প্রশাসন পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

পরীক্ষার মূল্যায়ন প্রসঙ্গে তিনি বলেন, খাতা পুনর্মূল্যায়নের সুযোগ থাকবে। একই সঙ্গে পরীক্ষকদের দেওয়া নম্বর যথাযথভাবে মূল্যায়িত হচ্ছে কি না, কেউ অস্বাভাবিকভাবে কম বা বেশি নম্বর দিচ্ছেন কি না, তা পর্যবেক্ষণ করা হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থী ঝরে পড়ার কারণ উদঘাটনে সরকার কাজ করছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, এবার শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে এইচএসসি পরীক্ষা সম্পন্ন হবে।

এছাড়া তিনি জানান, ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্যে একটি কারিকুলাম কমিটি কাজ করছে। প্রয়োজনীয় পরিবর্তনের মাধ্যমে কারিকুলামকে আরও যুগোপযোগী করা হবে। একই সঙ্গে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা আগামী ৭ জানুয়ারি শুরু হবে বলেও তিনি জানান।

কোচিং সেন্টার চালাতে সরকারের অনুমতি নিতে হবে বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park