বন্যা পরিস্থিতি ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলার আগামীকাল শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শুক্রবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা। তবে বিরূপ আবহাওয়া ও চলমান বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষাটি আপাতত স্থগিত রাখা হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পরীক্ষার্থীদের জন্য এ সিদ্ধান্ত প্রযোজ্য।
এর আগে একই কারণে গত ৮ জুলাই অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছিল।
Leave a Reply