বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে যেসব পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিতে পারেননি তাদের সুখবর দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। বন্যার কবলে থাকা চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার সময় অভিন্ন প্রশ্নে তারাও পরীক্ষা দিতে পারবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
বুধবার (১৫ জুলাই) বিকেলে এ তথ্য জানান তিনি।
এইচএসসি ও সমমান পরীক্ষার ষষ্ঠ দিনে দেশের ১০টি শিক্ষা বোর্ডে মোট ১৯ হাজার ৫৯২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি।
এর আগে ভারি বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে কোনো পরীক্ষার্থী গত ১৩ জুলাই এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে না পেরে থাকলে তারা আবারও ওই বিষয়ের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
এর আগে মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহ্দী আমিন সরকারের সিদ্ধান্ত জানিয়ে লেখেন, যদি বিরূপ আবহাওয়ার কারণে দেশের কোথাও কোনো শিক্ষার্থী (সোমবার) পরীক্ষা দিতে না পারে, তবে তারা চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার সঙ্গে একই দিনে অংশগ্রহণ করতে পারবে।
Leave a Reply