1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নারী ও শিশু নির্যাতন বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান রিয়াদে বিমানবন্দরে হামলা: আইসিইউতে আরও ৪ বাংলাদেশি বাংলাদেশ সম্পর্কে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ভুল ধারণা কেটে গেছে: স্পিকার প্রধানমন্ত্রীর জাপান সফরের দিনক্ষণ চূড়ান্ত, গুরুত্ব পাবে যেসব বিষয় বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস ককরোচ প্রধানকে আটক, বিমানে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশে চাহিদার তুলনায় বেশি খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত জানালেন মাহ্দী আমিন ইংরেজি ও প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে হবে শিক্ষার্থীদের: ববি হাজ্জাজ

স্থানীয় সরকার নির্বাচনে নারী অংশগ্রহণের ওপরও জোর দিতে হবে: সিইসি

  • আপডেট সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পঠিত

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন তীব্র প্রতিযোগিতাপূর্ণ করতে নারী অংশগ্রহণের ওপরও জোর দিতে হবে। গণতন্ত্রকে সুসংহত, গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য ও টেকসই করতেও দরকার নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা।

ইউএন ইলেকটোরাল প্রজেক্টের উদ্যোগে সোমবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট – ইটিআইয়ে অনুষ্ঠিত হয় জেন্ডার সমতা বিষয়ক কর্মশালা। এর উদ্বোধনী অনুষ্ঠানে গুরুত্ব পায় স্থানীয় নির্বাচনে নারীর অংশগ্রহণের বিষয়।

অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, নারীদের কার্যকর এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় যা যা করা দরকার, তার সবই করতে বদ্ধপরিকর ইসি।

গণতন্ত্র সুসংহত করতে নারীদের অংশগ্রহণের ওপর জোর দেন তিনি। নারী ভোটারদের জন্য সমান সুযোগ ও পরিবেশ তৈরি করতে চাইলে কেবল প্রতিষ্ঠান শক্তিশালী করলেই হবে না। অন্যান্য অংশীদারদের আইন মেনে চলার বিষয়েও তাগিদ দেন সিইসি।

অনুষ্ঠানে অন্য কমিশনাররাও আগামী স্থানীয় নির্বাচনে নারীদের অংশগ্রহণ বাড়াতে রাজনৈতিক দলগুলোকে ভূমিকা রাখার আহ্বান জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park