1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নারী ও শিশু নির্যাতন বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান রিয়াদে বিমানবন্দরে হামলা: আইসিইউতে আরও ৪ বাংলাদেশি বাংলাদেশ সম্পর্কে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ভুল ধারণা কেটে গেছে: স্পিকার প্রধানমন্ত্রীর জাপান সফরের দিনক্ষণ চূড়ান্ত, গুরুত্ব পাবে যেসব বিষয় বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস ককরোচ প্রধানকে আটক, বিমানে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশে চাহিদার তুলনায় বেশি খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত জানালেন মাহ্দী আমিন ইংরেজি ও প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে হবে শিক্ষার্থীদের: ববি হাজ্জাজ

নিষিদ্ধ আ. লীগের কর্মকাণ্ড ঠেকাতে কঠোর অবস্থানে ডিবি

  • আপডেট সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পঠিত

কাযর্ক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মসূচীর নামে আইনবিরোধী কোনও কর্মকাণ্ডে লিপ্ত হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। বুধবার (৭ অক্টোবর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি।

ডিবি প্রধান জানান, ডিসেম্বর ঘিরে নাশকতার কোনও সুনির্দিষ্ট তথ্য নেই পুলিশের কাছে। যেকোনও অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। আইনবিরোধী রাজনৈতিক দলকে কোনো কর্মকাণ্ডে লিপ্ত হতে দেওয়া হবে না। দেশের জনগণ, বিশেষ করে ঢাকা মহানগর এলাকায় যারা বসবাস করে, তাদের জানমালের নিরাপত্তা বিধান করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। এই দায়িত্ব পালনে আমরা সচেষ্ট, সজাগ রয়েছি। আমরা যেকোনো অপতৎপরতা রুখে দেবো।

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং এ নিয়ে নিষিদ্ধ দলের কোনো কর্মসূচি বা নাশকতার আশঙ্কা সম্পর্কে গোয়েন্দা তৎপরতা জানতে চাইলে ডিবি প্রধান বলেন, আইন দ্বারা যেসব কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, সেসব কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, যাদেরকে আইন দ্বারা বারিত করা হয়েছে, আইন দ্বারা নিষিদ্ধ করা হয়েছে, এরকম কোনো নিষিদ্ধ কর্মকাণ্ড তো আমরা দেশে চালাতে দেব না। এ ব্যাপারে আমাদের অত্যন্ত কঠোর অবস্থান এবং আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

তিনি জানান, নিষিদ্ধ দলের কর্মকাণ্ড ঠেকাতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে। এ বিষয়ে গ্রেফতার অভিযান চলমান থাকবে।

ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুলের ভয়েস টেস্ট করে নিশ্চিত হওয়া গেছে। সে তথ্য পাচার করেছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে বলেও জানান ডিবি প্রধান।

সংবাদ সম্মেলনে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান থেকে বিপুল পরিমাণ ভেজাল ঔষধসহ তিনজনকে গ্রেফতারের তথ্য দেন পুলিশ। মঙ্গলবার ঔষধ তৈরির যন্ত্রসহ বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করে পুলিশ । এসব ঔষুধের মধ্যে শিশুদের ঔষধও রয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park