তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় সরকার। এ ক্ষেত্রে কোনো আইনি জটিলতা নেই। শেখ হাসিনা শুধু অভিযুক্ত নন, তিনি দণ্ডপ্রাপ্ত। এ কারণে তিনি কিছু মৌলিক মানবাধিকার সুবিধা পাবেন না।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে উপদেষ্টা বলেন, সরকার প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাকে দেশে ফেরাতে চায়। এ ক্ষেত্রে আইনি কোনো জটিলতা রয়েছে বলে তিনি মনে করেন না।
শেখ হাসিনার আইনি অবস্থান তুলে ধরে তিনি বলেন, শেখ হাসিনা শুধু অভিযুক্ত নন, তিনি দণ্ডপ্রাপ্ত। সে কারণে তিনি কিছু মৌলিক মানবাধিকার সুবিধা পাবেন না।
এদিকে, আগামী ডিসেম্বরের মধ্যে ন্যূনতম মজুরি নির্ধারণ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তথ্য উপদেষ্টা। শ্রম ও কর্মসংস্থান খাতের বিষয়ে তিনি এ আশার কথা জানান। এ সময় দেশের ইতিহাসে যেকোনো সময়ের তুলনায় বর্তমানে সরকারের খাদ্য মজুদ সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এ ছাড়া মালয়েশিয়ায় ১০ হাজার শ্রমিক পাঠানোর বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানান উপদেষ্টা। এরই মধ্যে এ জন্য ৩০০ জন শ্রমিককে বাছাই করা হয়েছে।
Leave a Reply