1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের মনোনীত বিচারকের নিয়োগ আটকে দিলেন রিপাবলিকান সিনেটর স্বর্ণের দাম এক ধাক্কায় কমলো প্রায় ১১ হাজার টাকা! শনিবার সশস্ত্র বাহিনী দিবস খেয়ালি আবহাওয়ায় ঘরে ঘরে বাড়ছে শিশু ও বয়স্কদের অসুস্থতা ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে ওসিকে প্রাণনাশের হুমকি দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩৮ বিলিয়ন ডলার মার্কিন কংগ্রেসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হয়ে ইতিহাস গড়ছেন জেফ্রিস! আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারে বিশেষ নির্দেশনা মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে ওসিকে প্রাণনাশের হুমকি

  • আপডেট সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেফতার করা হলে খবর আছে, পরিবার শেষ করে দেবো, বংশ শেষ করে দেবো’—এমন হুমকি দিয়ে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে হোয়াটসঅ্যাপে একাধিক বার্তা পাঠানোর পর নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পুলিশের এই কর্মকর্তা।

গত বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টা ৫৩ মিনিট থেকে বিভিন্ন সময়ে দক্ষিণ আফ্রিকার কান্ট্রি কোডযুক্ত একটি নম্বর (+২৭৭৩৬৩৫৬৪২৩) থেকে ওসির সরকারি মুঠোফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এসব হুমকিমূলক বার্তা পাঠানো হয়।

জিডিতে উল্লেখ করা হয়, জোরারগঞ্জ থানার ওসির সরকারি মুঠোফোন নম্বরের হোয়াটসঅ্যাপে দক্ষিণ আফ্রিকার কান্ট্রি কোডযুক্ত নম্বর থেকে এক ব্যক্তি বিভিন্ন সময়ে বার্তা পাঠান। নম্বরটির ইংরেজিতে নাম লেখা ছিলো ‘এন এম জামাল’। শুরুতে ইংরেজিতে ‘হাউ আর ইউ’ এবং ‘উই আর ওয়ারি অ্যাবাউট ইউর ফ্যামিলি’ লিখে বার্তা দেওয়া হয়। পরে ওই ব্যক্তি হুমকির সুরে লেখেন, ‘তুমি যদি তোমার আগের কাজ চালিয়ে যাও, তাহলে আমরা খুব শিগগির ব্যবস্থা নেবো।’

এরপর পাঠানো বার্তায় সরাসরি ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতার না করার হুঁশিয়ারি দেওয়া হয়। সেখানে লেখা হয়, ‘আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেফতার করা হলে খবর আছে, পরিবার শেষ করে দেবো, বংশ শেষ করে দেবো।’ তাকে কাফনের কাপড় প্রস্তুত রাখার হুমকি দিয়ে বলা হয়, ‘এটাই শেষ কথা। কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি।’

ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, জোরারগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ও মাদক সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার করা হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন মামলার আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অনেক সদস্যকেও গ্রে করা হয়েছে। এ কারণে এমন হুমকি আসতে পারে বলে তিনি ধারণা করছেন। হুমকিদাতার নম্বর শনাক্তের চেষ্টা চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park