1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের মনোনীত বিচারকের নিয়োগ আটকে দিলেন রিপাবলিকান সিনেটর স্বর্ণের দাম এক ধাক্কায় কমলো প্রায় ১১ হাজার টাকা! শনিবার সশস্ত্র বাহিনী দিবস খেয়ালি আবহাওয়ায় ঘরে ঘরে বাড়ছে শিশু ও বয়স্কদের অসুস্থতা ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে ওসিকে প্রাণনাশের হুমকি দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩৮ বিলিয়ন ডলার মার্কিন কংগ্রেসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হয়ে ইতিহাস গড়ছেন জেফ্রিস! আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারে বিশেষ নির্দেশনা মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্বর্ণের দাম এক ধাক্কায় কমলো প্রায় ১১ হাজার টাকা!

  • আপডেট সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

দেশের বাজারে টানা অষ্টমবারের মতো স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক ধাক্কায় ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ এক হাজার ১৪৬ টাকা। এতে টানা আট দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমলো ২৮ হাজার ৫১৮ টাকা।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানায় বাজুস। নতুন এই দর সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে দুই লাখ এক হাজার ১৪৬ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।

এর আগে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশের বাজারে স্বর্ণের দাম কমায় বাজুস। ওইদিন ভরিতে তিন হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১২ হাজার ১১০ টাকা।

সবমিলিয়ে চলতি বছর দেশের বাজারে এখন পর্যন্ত মোট ১৪১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ দফায় দাম বাড়ানো হলেও ৭৫ দফায় কমানো হয়েছে এবং এক দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে। যেখানে ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই বছর মোট ৬৪ বার দাম বাড়ানো হলেও মাত্র ২৯ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park