1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে ইউএনডিপির সহযোগিতা বাড়ানোর আহ্বান

  • আপডেট সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এ অঞ্চলের দুর্গম এলাকায় নাগরিক সেবা পৌঁছে দেওয়া এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

রবিবার (২২ নভেম্বর) সচিবালয়ে নিজের দপ্তরে ইউএনডিপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, ভূমিধস রোধ ও জলাধার সংরক্ষণে সরকার গুরুত্ব দিচ্ছে।

তিনি আরও বলেন, পাহাড়ের মানুষের আর্থসামাজিক উন্নয়নে জলবায়ু সহনশীলতা, টেকসই কৃষি, নারীর ক্ষমতায়ন এবং স্থানীয় প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানো জরুরি। শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি, স্যানিটেশন, বনায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতেও ইউএনডিপির সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

বৈঠকে ইউএনডিপি প্রতিনিধিদল পার্বত্য চট্টগ্রামে তাদের চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরে। তারা জানায়, দুর্গম এলাকায় টেকসই কৃষি, উদ্যানপালন, মৎস্য চাষ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ ও অনুদান দেওয়া হচ্ছে। পাশাপাশি পাড়া উন্নয়ন কমিটির মাধ্যমে স্থানীয় জনগণকে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে যুক্ত করা হচ্ছে।

প্রতিনিধিদল আরও জানায়- ভূমিধস প্রতিরোধ, জলাধার সংরক্ষণ, পাহাড়ি নারীদের আয়বর্ধক কাজে যুক্ত করা এবং স্থানীয় সিদ্ধান্ত গ্রহণে তাদের অংশগ্রহণ বাড়াতেও কাজ করছে ইউএনডিপি। বৈঠকে সংস্থাটির বাংলাদেশে আবাসিক প্রতিনিধি স্টিফেন রডরিকস এন্থনিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park