1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৯ শিশুর!

  • আপডেট সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

দেশে হামের উপসর্গ নিয়ে শিশুমৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় এ ধরনের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে, যা গত দুই মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ। এ নিয়ে ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হাম-সংশ্লিষ্ট রোগে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২। রবিবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। তবে সন্দেহজনক হামে মারা গেছে ৯ শিশু। এর মধ্যে ঢাকা বিভাগে চার, চট্টগ্রামে তিন এবং সিলেট ও খুলনায় একজন করে মারা গেছে। এর আগে ২৩ সেপ্টেম্বর এক দিনে ১১ শিশুর মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। ১০ এপ্রিল থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে ১ হাজার ২৪৭ এবং নিশ্চিত হামে ১০৫ শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৬ শিশুর। একই সময়ে সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৬২ জন। এ নিয়ে দেশে মোট সন্দেহজনক রোগীর সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৫৮৬ এবং নিশ্চিত রোগী ২৬ হাজার ১৩৬।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৯ হাজার ৫৩০ শিশু। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ লাখ ২০ হাজার ৭০৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৬৪ শিশু এবং ছাড়পত্র পেয়েছে ৯৮৭ জন।

বিভাগভিত্তিক হিসাবে, সন্দেহজনক হামে সবচেয়ে বেশি ৫৬০ শিশুর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park