1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের নভোচারী জিশানকে নিয়ে মহাকাশ অভিযানে যাচ্ছে চীন হাসিনার দোসর জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়ন, নিষিদ্ধ আ.লীগ নেতা মোস্তাফিজুর গ্রেফতার নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই: এসআরবি শেখ হাসিনা কোন বিমানে আসবেন তা ঠিক করবে দুই দেশ: তথ্য উপদেষ্টা সাত মাসে ঝুঁকিপূর্ণ কোম্পানি বেড়ে ৬১টি, বন্ধ ১৯ প্রতিষ্ঠান স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পলাতক হাসিনার বিমানের আবদারকে দুঃস্বপ্ন বললেন প্রতিমন্ত্রী ব্যর্থ কপ৩১, বড় চুক্তি ছাড়াই সমাপ্ত ইতিহাসের দীর্ঘতম জলবায়ু সম্মেলন স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে প্রান্তিক মানুষের দোরগোড়ায়: রাষ্ট্রপতি

নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়ন, নিষিদ্ধ আ.লীগ নেতা মোস্তাফিজুর গ্রেফতার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সদস্য কে.এস.এম. মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করেছে সমন্বিত গোয়েন্দা দল।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে দশটার রাজধানীর ঢাকা ক্লাবের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

মোস্তাফিজুর রহমান বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সৈয়দ জামান খন্দকার এবং মায়ের নাম মোমেনা বেগম।

তার বিরুদ্ধে নিষিদ্ধ আওয়ামী লীগের চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগ রয়েছে। এ ছাড়া সাবেক সংসদ সদস্য আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে জুলাই-সংক্রান্ত তিনটি মামলা রয়েছে বলে জানানো হয়েছে।

অভিযোগের তথ্যে আরও বলা হয়েছে, তার এবং ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের (National AgriCare Group) বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। পাশাপাশি বিদেশে ঘোষণাবহির্ভূত সম্পদ অর্জন, অর্থ স্থানান্তর এবং চীন থেকে অবৈধ অর্থায়ন গ্রহণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park