1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লোগো-পতাকায় বড় পরিবর্তন আনছে জামায়াত! আবার দুই লাখ ছাড়ালো স্বর্ণের ভরি জাতীয় ঐক্য চাইলে বাস্তবায়ন করতে হবে গণভোটের রায়: জামায়াত আমির ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: রাষ্ট্রপতি কলেজ-শিক্ষকদের শূন্যপদ পূরণের তাগিদ দিলেন প্রধানমন্ত্রী সীমান্তের ভেতরে কাউকে অপতৎপরতা চালাতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ভারত হাসিনাকে ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার কার ভয়ে সামরিক ঘাঁটিতে ট্রাম্পের মন্ত্রীরা? ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, ৪ উপজেলায় থাকবেন প্রধানমন্ত্রী ইসি ও জাতীয় সংলাপে ১১ দলীয় ঐক্যের ব্যানারেই অংশ নিতে চায় জামায়াত

কার ভয়ে সামরিক ঘাঁটিতে ট্রাম্পের মন্ত্রীরা?

  • আপডেট সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

যে ওয়াশিংটনকে নতুন করে সাজাতে ব্যস্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেই রাজধানীতেই সাধারণ মানুষের কাছ থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছেন তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। নিরাপত্তার ঝুঁকি এড়াতে বিলাসবহুল বাড়ি ছেড়ে এখন তাদের ঠিকানা কঠোর নিরাপত্তাবেষ্টিত সামরিক ঘাঁটি। অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী থেকে শুরু করে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ— সব মিলিয়ে প্রায় ছয়জন গুরুত্বপূর্ণ কর্মকর্তা বেছে নিয়েছেন এই বিশেষ আবাসন। প্রশ্ন উঠছে, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের রাজধানীতে নিজেদের নিরাপত্তা নিয়ে এতটা উদ্বিগ্ন কেন ট্রাম্পের মন্ত্রীরা?

ওয়াশিংটন ডিসির শত বছরের পুরোনো সামরিক আবাসনগুলো একসময় মূলত জেনারেল ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের জন্য নির্ধারিত ছিল। দেয়ালঘেরা প্রবেশপথ, কঠোর নিরাপত্তা আর নিয়ন্ত্রিত চলাচল— সব মিলিয়ে সাধারণ আবাসিক এলাকার চেয়ে অনেক বেশি সুরক্ষিত এসব স্থাপনা। অথচ এখন সেখানে বসবাস করছেন ট্রাম্প প্রশাসনের একাধিক বেসামরিক কর্মকর্তা। এসব তথ্য উঠে আসে সিএনএন এর এক প্রতিবেদনে।

তাদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার। মিলার সেখানে স্ত্রী ও চার সন্তানকে নিয়ে থাকছেন।

নিরাপত্তার উদ্বেগ কতটা গভীর, তার উদাহরণ স্কট বেসেন্ট। জর্জটাউনের বিলাসবহুল বাড়ি ছেড়ে সামরিক আবাসনে উঠেছেন তিনি। ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পরই এমন সিদ্ধান্ত নেন মার্কিন অর্থমন্ত্রী। তার দাবি, ইরানের নেতৃত্ব তাকে ও মন্ত্রিসভার অন্য সদস্যদের হত্যার হুমকি দিয়েছে। ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের কারণে তিনি লক্ষ্যবস্তু হয়েছেন বলে মনে করেন বেসেন্ট।

একই ধরনের নিরাপত্তা উদ্বেগে সামরিক আবাসনে সরিয়ে নেওয়া হয়েছে অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চকেও। অন্যদিকে, চিফ অব স্টাফ স্টিফেন মিলার ও তার পরিবারকে ঘিরেও তৈরি হয়েছিল নিরাপত্তাঝুঁকি। এক নারী তাদের ভার্জিনিয়ার বাড়ির সামনে বিক্ষোভ করেন এবং ঠিকানা উল্লেখ করে লিফলেট বিতরণ করেন। হোয়াইট হাউসের কর্মকর্তাদের দাবি, মিলার পরিবারকে অনুসরণ, ব্যক্তিগত তথ্য ফাঁস ও হুমকি দেওয়ার যথেষ্ট প্রমাণ রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ঠিকানাও এখন ফোর্ট ম্যাকনেয়ার সামরিক ঘাঁটি। ‘জেনারেলস রো’ নামে পরিচিত এই এলাকায় একই সঙ্গে বসবাস করছেন স্টিফেন মিলার ও তার পরিবার। পোটোম্যাক ও অ্যানাকোস্টিয়া নদীর মিলনস্থলের উপদ্বীপে অবস্থিত এই ঘাঁটির আবাসন সাধারণত উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের জন্য বরাদ্দ থাকে।

কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের পেছনে রয়েছে বিদেশি হুমকির পাশাপাশি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতাও। বিশেষ করে রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ডের পর ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে হুমকির মাত্রা বেড়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

তবে এই প্রবণতা শুধু নিরাপত্তার প্রশ্নেই সীমাবদ্ধ নেই। রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া বেসামরিক কর্মকর্তাদের সামরিক আবাসনে বসবাসের যৌক্তিকতা, ভাড়া এবং সামরিক সদস্যদের আবাসন সুবিধায় এর প্রভাব নিয়েও উঠেছে প্রশ্ন।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে একসঙ্গে এতজন বেসামরিক শীর্ষ কর্মকর্তার সামরিক ঘাঁটিতে বসবাসের ঘটনা বিরল। অতীতে প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস সামরিক আবাসনে বসবাসের নজির তৈরি করেছিলেন। পরে জিম ম্যাটিসও সেই সুবিধা নিয়েছিলেন। তবে ট্রাম্পের বর্তমান মেয়াদে এই প্রবণতা মন্ত্রিসভার একাধিক সদস্যের মধ্যে ছড়িয়ে পড়েছে।

সামরিক আবাসনে থাকতে কর্মকর্তাদের ভাড়া দিতে হয়। বাড়ির ধরন অনুযায়ী মাসে এই ভাড়া ৪ হাজার ৫০০ ডলারের বেশি হতে পারে। প্রচলিত নিয়ম অনুযায়ী, একজন চার তারকা জেনারেল বা অ্যাডমিরালের ভাড়ার চেয়ে মাত্র পাঁচ শতাংশ বেশি দিতে হয় তাদের। তবে এই সুবিধা নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্র্যাটিক আইনপ্রণেতারা।

ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি জর্জ হোয়াইটসাইডসের উদ্যোগে পেন্টাগনকে আগামী বসন্তের মধ্যে হাউস আর্মড সার্ভিসেস কমিটির কাছে প্রতিবেদন দিতে হবে। এতে কর্মকর্তাদের নিরাপত্তাঝুঁকি, সামরিক আবাসনে থাকার আইনি ভিত্তি এবং ভাড়ার বিস্তারিত তথ্য তুলে ধরতে বলা হয়েছে। বিশেষ করে তারা বাজারমূল্য অনুযায়ী ভাড়া দিচ্ছেন কি না, তা খতিয়ে দেখতে চান আইনপ্রণেতারা।

অন্যদিকে, আমেরিকান ইউনিভার্সিটির সেন্টার ফর কংগ্রেশনাল অ্যান্ড প্রেসিডেন্সিয়াল স্টাডিজের পরিচালক থমাস কানের মতে, নিরাপত্তার কারণে কর্মকর্তারা আগে থেকেই সাধারণ মানুষের জীবনযাপন থেকে কিছুটা বিচ্ছিন্ন থাকেন। কিন্তু এখন তারা এমন সুরক্ষিত এলাকায় বসবাস করছেন, যেখানে সাধারণ মানুষের প্রবেশই সীমিত। এতে সরকার ও সাধারণ মানুষের দূরত্ব আরও বাড়ছে।

বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে ট্রাম্পের ওয়াশিংটন পুনর্গঠনের উদ্যোগের সঙ্গে। শহরকে অনিরাপদ উল্লেখ করে ন্যাশনাল গার্ড মোতায়েন, হোয়াইট হাউসে বিশাল বলরুম নির্মাণ এবং পাবলিক গলফ কোর্স নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছেন তিনি। অথচ তার নিজের প্রশাসনের কর্মকর্তারাই নিরাপত্তার কারণে রাজধানীর সাধারণ জনজীবন থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছেন।

সব মিলিয়ে ওয়াশিংটনকে নতুন রূপ দেওয়ার উদ্যোগের মধ্যেই সামনে আসছে এক বিপরীত চিত্র—রাজধানীর নিরাপত্তা ও জনজীবন নিয়ে প্রেসিডেন্টের নানা পরিকল্পনা থাকলেও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের ভরসা এখন সামরিক ঘাঁটির দেয়ালঘেরা নিরাপত্তা। বিশেষজ্ঞদের আশঙ্কা, রাজনৈতিক সহিংসতা ও হুমকির এই প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতের রিপাবলিকান কিংবা ডেমোক্র্যাট—উভয় প্রশাসনেই এমন বিচ্ছিন্নতা আরও বাড়তে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park