1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, ৪ উপজেলায় থাকবেন প্রধানমন্ত্রী ইসি ও জাতীয় সংলাপে ১১ দলীয় ঐক্যের ব্যানারেই অংশ নিতে চায় জামায়াত ৩১৭ রান তাড়া করে ভারত ‘এ’ দলকে উড়িয়ে রাইজিং স্টার্সের ফাইনালে শ্রীলংকা শীতের ফল আতা খেলে মিলবে যেসব উপকার একাত্তর-নব্বইয়ের চেতনাই প্রভাবিত করেছে জুলাইকে: রিজভী ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা, আহত ২ নিউইয়র্কে ঝড়: ৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিহীন ৯ লাখের বেশি মানুষ ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন হজযাত্রীদের সুবিধায় বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী: ধর্মমন্ত্রী রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের শেষ চালান

ইসি ও জাতীয় সংলাপে ১১ দলীয় ঐক্যের ব্যানারেই অংশ নিতে চায় জামায়াত

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

নির্বাচন কমিশনের সংলাপ ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। দুই সংলাপেই ১১ দলীয় ঐক্যের ব্যানারে একসঙ্গে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলগুলো। শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে রাজধানীর মগবাজারে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের অংশ হিসেবে সব দলকে একসঙ্গে সংলাপে বসার বিষয়টি নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিবকে জানানো হয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিক আবেদনও করা হবে।

হামিদুর রহমান আজাদ জানান, বৈঠকে ১১ দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে আলাদা সময় চেয়ে আবেদন করার সিদ্ধান্ত হয়েছে। ওই সময়ে যেন জোটের ১১টি দল একসঙ্গে সংলাপে অংশ নিতে পারে, সে বিষয়ে সবাই একমত হয়েছেন।

জাতীয় সংলাপের বিষয়েও একই অবস্থান নিয়েছে ১১ দলীয় ঐক্য। হামিদুর রহমান আজাদ বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের ভিত্তিতে জাতীয় সংলাপে বসতে চান জোটের নেতারা। এ সংলাপেও ১১টি দল একসঙ্গে অংশ নেবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park