1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, ৪ উপজেলায় থাকবেন প্রধানমন্ত্রী ইসি ও জাতীয় সংলাপে ১১ দলীয় ঐক্যের ব্যানারেই অংশ নিতে চায় জামায়াত ৩১৭ রান তাড়া করে ভারত ‘এ’ দলকে উড়িয়ে রাইজিং স্টার্সের ফাইনালে শ্রীলংকা শীতের ফল আতা খেলে মিলবে যেসব উপকার একাত্তর-নব্বইয়ের চেতনাই প্রভাবিত করেছে জুলাইকে: রিজভী ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা, আহত ২ নিউইয়র্কে ঝড়: ৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিহীন ৯ লাখের বেশি মানুষ ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন হজযাত্রীদের সুবিধায় বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী: ধর্মমন্ত্রী রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের শেষ চালান

ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা, আহত ২

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

রাজধানীর পুরান ঢাকার ওয়ারীর সন্নিকটে জয়কালী মন্দিরের পাশে হোটেল ওসমানী ইন্টারন্যাশনালে ঢুকে নাঈমুর রহমান (২৬) নামে এক ব্যবস্থাপককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। তাকে বাঁচাতে এগিয়ে এলে হোটেলটির মহাব্যবস্থাপক আবদুর রাজ্জাক (৫০) ও কর্মী মো. হাসানকে (২৬) কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় হোটেলের সামনের এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলের জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গভীর রাতে ওয়ারীর টিকাটুলিতে জয়কালী মন্দিরের পাশে অবস্থিত ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ হামলার ঘটনা ঘটে। পরে রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে শুক্রবার (২৭ নভেম্বর) ভোর চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন।

নিহত নাঈমুর রহমান রাজবাড়ীর গোয়ালন্দ থানার পূর্ব উজানচর গ্রামের মো. গোলাম মোস্তফার ছেলে এবং তিনি ওই হোটেলেই থাকতেন। আহত ব্যক্তিদের মধ্যে আবদুর রাজ্জাকের পিঠে গুরুতর জখম ও হাসানের পেটে ছুরিকাঘাত রয়েছে। ঢামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী জানান, জয়কালী মন্দিরের পাশে অবস্থিত হোটেলটির সামনে একটি মুরগির দোকান রয়েছে। প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন, দিবাগত রাত দেড়টার দিকে দোকান থেকে একটি মুরগি হোটেলে ঢুকে দোতলায় উঠে যায়। এ সময় দোকানের মালিক এনায়েত কাজী ও তার ছেলে ইরান কাজী হোটেলে প্রবেশ করলে হোটেলকর্মীদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাবা ও ছেলে মিলে হোটেল ব্যবস্থাপক নাঈমুরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন এবং তাকে বাঁচাতে গিয়ে মহাব্যবস্থাপক আবদুর রাজ্জাক ও কর্মী হাসান আহত হন। ঘটনার পর অভিযুক্ত দুজনই পালিয়ে যান। হোটেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এনায়েত ও ইরানকে শনাক্ত করা হয়েছে এবং তাদের ধরতে অভিযান চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এদিকে ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. আল-আমিন মিয়া জানান, রাত আনুমানিক দুইটার দিকে দেশীয় অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলে ঢুকে নাঈমুরকে এলোপাতাড়ি কোপান। তার চিৎকার শুনে আবদুর রাজ্জাক ও হাসান এগিয়ে গেলে তাদেরও জখম করা হয়। হোটেলের সামনে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধের জেরে এ হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

তবে মুরগি ঢোকা নিয়ে বিরোধের পাশাপাশি চাঁদাবাজি ও পূর্বশত্রুতার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীদের স্বজনেরা। নিহত নাঈমুরের খালাতো ভাই সাব্বির আহমেদের ভাষ্য, মুরগির দোকানের মালিক এনায়েত কাজী টিকাটুলির স্থায়ী বাসিন্দা এবং স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গে তার সখ্য রয়েছে। তিনি কিছুদিন ধরে সহযোগীদের নিয়ে হোটেলে চাঁদা দাবি করে আসছিলেন এবং চাঁদা না দেওয়ায় নাঈমুরের ওপর ক্ষিপ্ত ছিলেন।

অন্যদিকে আহত আবদুর রাজ্জাকের নাতি মো. জুবায়ের বলেন, পূর্বশত্রুতার জেরে এনায়েত কাজী ও তার ছেলে ইরান কাজী রাতে হোটেলে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তিনজনকে কুপিয়ে আহত করেন। পূর্বশত্রুতার কারণ সম্পর্কে স্পষ্ট কিছু জানাতে না পারলেও পুলিশের তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে মনে করেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park